মানিকগঞ্জে কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১২:৪৮ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়ায় গতকাল মঙ্গলবার রাইজিং স্পিনিং মিলসের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। বার্ষিক ইনক্রিমেন্টের দাবিতে তারা সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারে যানজট তৈরি হয়। 

গোলড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে গোলড়া হাইওয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানা ফটকে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করেন।

গোলড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সকাল ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা রাইজিং স্পিনিং মিলসের শ্রমিকরা তাদের বার্ষিক ইনক্রিমেন্ট আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকরা কারখানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত