হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৪:২৩ পিএম

কয়েক দিন দাম বাড়তি থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।

একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ১৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কমে ১২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে।

তবে গত কয়েক দিন ধরে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়তির দিকে থাকায় ও ভালো চাহিদা থাকায় আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। মঙ্গলবার একদিনেই বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ১০৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত