ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ফোরকান, পাটকেলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিশির দাস, চেচরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খান, আমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কামরুল প্রমুখ।
বক্তার বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে হেরে একটি চক্র বর্তমান চেয়ারম্যান এমাদুল হক মনিরের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধরাবাহিকতায় একজন নারীকে দিয়ে তারা জনপ্রিয় চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা করিয়েছে।
