পানিতে ডুবতে যাওয়া বন্ধুকে বাঁচাল তিন বছরের শিশু! (ভিডিও)

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০১:২৩ এএম

বয়স মাত্র তিন বছর, সমবয়সী আরেক শিশুকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করে ভাইরাল হয়েছে। শিশুটির এই সাহস আর উপস্থিত বুদ্ধির জন্য নেটিজেনরা তার প্রশংসা করছেন।

ব্রাজিলের পোলিয়ানা কনসোলে দে ওলিভেরা নামে এক মহিলা তার ফেইসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন।

তিনি জানিয়েছেন, তার ছেলে আর্থার তার বন্ধুকে জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া ঘটনাটিরই ভিডিও পোস্ট করেছেন পোলিয়ানা।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে একটি ছোট্ট সুইমিং পুলের সামনে খেলছে দুই শিশু। তারা পুলে পড়ে যাওয়া একটি সুইমিং রিং পানি থেকে টেনে তোলার চেষ্টা করছে। আর এই চেষ্টা করতে গিয়ে আর্থারের বন্ধুই পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। আর্থার ভয় পেয়ে পালিয়ে না গিয়ে হাত বাড়িয়ে দেয় বন্ধুর দিকে। বন্ধুর হাত ধরে টেনে তুলে আনে সুইমিং পুল থেকে।

পোলিয়ানা, পোস্টে সবাইকে সতর্ক করে লিখেছন, যাদের বাড়িতে সুইমিংপুল এবং শিশু রয়েছে তাদের সতর্ক থাকা উচিত। যেন কোনও ভাবেই শিশুরা একা একা সেদিকে না চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত