ত্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশকে চান্দিমালের বার্তা

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৩:৪৮ এএম

কিছুদিন পরই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে দুর্দান্ত ফর্মের জানান দিয়ে রাখলেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। প্রিমিয়ার লিগ টায়ার-এ ম্যাচে ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩০ বছর বয়সী তারকা।

বুধবার আসরের সুপার এইট ম্যাচে সারাসেন্স স্পোর্টস ক্লাবের বিপক্ষে অপরাজিত ৩৫৪ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কান আর্মির ব্যাটার চান্দিমাল। ৯ ছক্কা ও ৩৩ চারে নিজের ইনিংস সাজান তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি চান্দিমলের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

চান্দিমালের ব্যাটে ভর করে শ্রীলঙ্কান আর্মি ম্যাচের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৬৪২ রানের পাহাড় স্কোর গড়ে।

বাংলাদেশ দল সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে। ২৪ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলার কথা মুমিনুল হকদের। সিরিজের আগে এখনো আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়নি টাইগারদের। বিসিবির ব্যবস্থাপনায় খেলোয়াড়রা কেবল ব্যক্তিগত অনুশীলন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত