এইচএসসি পরীক্ষা না নিয়ে বিকল্প ভাবছে মন্ত্রণালয়

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১১:২৪ পিএম

করোনা মহামারী পরিস্থিতিতে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়ণ পদ্ধতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমটি জানা গেছে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে এক অনলাইন সভায় এসব সিদ্ধান্ত হয়। 

এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সভায় বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদরাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়। 

করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন। 

সভায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত