মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার ইমামবাড়ি থেকে করোনাভাইরাস প্রতিরোধে পবিত্র আশুরা উপলক্ষে বের হবে না ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। তবে এ গুরুত্বপূর্ণ দিনটি ভিন্ন আঙ্গিকে পালন করার কর্মসূচি গ্রহণ করেছে দেশের অন্যতম প্রধান ও প্রাচীন মানিকগঞ্জ গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ।
আশুরা উপলক্ষে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ। দিনব্যাপী এসব অনুষ্ঠানে যোগ দেবেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিমসহ অনেকে।
