কাশ্মীরে গোলাগুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী, এক ভারতীয় সেনার মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১২:১৮ পিএম

ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় পাল্টাপাল্টি গোলাগুলিতে তিনজন বিচ্ছিন্নতাবাদী ও একজন ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’তে খবর।

শুক্রবার মাঝরাতে শুরু হয় হামলা, শেষ হয় শনিবার সকালে। তাতে মোট চারজনের প্রাণহানি হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, “পুলওয়ামার জাদুরা এলাকায় তিনজন অজ্ঞাত তিন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”

এই ঘটনায় গুরুতর আহত এক ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র- “ওই সৈন্য গুরুতর আহত হয়েছিল এবং পরে তার মৃত্যু হয়।”

জাদুরা এলাকায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও রিজার্ভ পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ পাল্টাপাল্টি হামলা থামে শনিবার সকালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত