দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ইমন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার সুজাপুর গ্রামের রাজবংশী এলাকার আনিছুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, শিশু ইমন তার সাথীদের সঙ্গে বাড়ির কাছে পরিত্যক্ত ইট ভাটার পাশে খেলতে গেলে ভাটার খননকৃত একটি ডোবায় পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকলে তার খেলার সাথীরা চিৎকার শুরু করে। খেলার সাথীরা বাড়িতে খবর দিতে ছুটে আসে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী সেখানে গিয়ে ইমনকে মৃত উদ্ধার করে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম।
