পাবনা-৪ উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার রাতে হাবিব নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চত করেন।
সোমবার বিকাল ৫টায় পাবনা-৪ সংসদীয় আসনের মনোনয়ন বোর্ডের ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়ে বলে হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের জানান।
তিনি বলেন, মনোনয়ন বোর্ড আমাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনায়ন দিয়েছেন। আমি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ সবার প্রতি কৃতজ্ঞ।
ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই উপনির্বাচন হচ্ছে।
২৬ সেপ্টেম্বর এ আসনে ভোট অনুষ্ঠিত হবে।
হাবিব আরো বলেন, আমার ভোটাদের কাছে আবেদন আপনারা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য ভোট দিতে আসবেন।
গুলশান চেয়ারপার্সন অফিসের সামনে এ সময় আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
