বুড়িগঙ্গা তীরের ৮০ ডকইয়ার্ড স্থানান্তরের নির্দেশ নৌপরিবহন প্রতিমন্ত্রীর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:০০ এএম

বুড়িগঙ্গা নদীর তীরের ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের লক্ষ্যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় যশোরের নওয়াপাড়া নদীবন্দরের কার্যক্রমকে আরও বেগবান করতে বিআইডব্লিউটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। নওয়াপাড়া বন্দরকে আরও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রমের পাশাপাশি বন্দর সংলগ্ন নদী খননের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদারে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়, এমন প্রকল্প নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত