সাবেক বিমানবাহিনী প্রধানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৮ এএম

যথাযথ মর্যাদায় গতকাল মঙ্গলবার সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীরউত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। মিলাদ মাহফিলে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত