২০২১ সালের জানুয়ারি মাসেই তাদের সংসারে আসছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার এমন পোস্ট বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছিল। দুজনেই ভেসেছেন শুভেচ্ছা বার্তায়। প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে রয়েছেন তারা।
অনেকেরই জানার ইচ্ছা, স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর পাওয়ার পর কোহলির প্রথম প্রতিক্রিয়া ঠিক কেমন হয়েছিল! ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এক সাক্ষাৎকারে নিজের প্রথম প্রতিক্রিয়ায় কথা জানিয়েছেন।
কোহলি বলেছেন, ‘যে কোনো মানুষের কাছে এটা বিশেষ মুহূর্ত। প্রথমে কিছুক্ষণ কোনো কথা বলত পারিনি। তার পর মনে হচ্ছিল, আমি আর অনুশকা যেন চাঁদের ওপরে রয়েছি।’
কোহলি বলে যান, ‘আসলে এটা এমনই এক অনুভূতি যে বলে বোঝানো সম্ভব নয়। তবে আমি আর অনুশকা কিছুটা সময়ের জন্য খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। অনেকেই আমাদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। তাদের সবাইকে ধন্যবাদ।’
আপাতত কোহলি রয়েছেন দুবাইতে। আইপিএল খেলতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন তিনি। স্ত্রী অনুশকাও তার সঙ্গে রয়েছেন।
করোনাভাইরাসের কারণে এবার ভারতের বাইরে আয়োজিত হচ্ছে আইপিএল।
