সেরা লাক্সারি হোটেলের স্বীকৃতি পেল রেনেসন্স ঢাকা গুলশান হোটেল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৬ এএম

বাংলাদেশের ‘সেরা লাক্সারি’ হোটেলের স্বীকৃতি পেল রেনেসন্স ঢাকা গুলশান হোটেল। ২০২০-২১ সালের দ্য এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ডে এই স্বীকৃতি পায় হোটেলটি। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর চালু হওয়া রেনেসন্স ঢাকা গুলশান হোটেলটি প্রথম কোনো বাংলাদেশি হোটেল এই মর্যাদাপূর্ণ ‘সেরা লাক্সারি’ হোটেল হিসেবে স্বীকৃতি পেল।

ইন্টারন্যাশনাল প্রোপার্টি মিডিয়ার উদ্যোগে দ্য এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ৮০ জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত প্যানেল এই অ্যাওয়ার্ড নির্বাচনে বিচারকের দায়িত্ব পালন করে। বিশ্বজুড়ে ছয়টি অঞ্চল ও ১৭টি ক্যাটাগরিতে হসপিটালিটি শিল্পে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে হোটেলগুলোর মানের স্বীকৃতির জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত।

ডা. এইচ বি এম ইকবাল প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান এবং প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল পরিচালনা করছে।  বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত