আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে চুক্তির খুব কাছে ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান। চুক্তির এক বছর বাকি থাকতেই যিনি জুভেন্তাস ছাড়তে যাচ্ছেন।
ইন্তারে সাবেক সতীর্থ ব্লেইস মাতুইদির সঙ্গে যুক্ত হবেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার হিগুয়েইন। ফরাসি মিডফিল্ডার মাতুইদিও নতুন মৌসুমে জুভেন্তাস ছেড়ে ইন্তারে পাড়ি দিয়েছেন।
ইন্তার মিলানের মালিকের সঙ্গে হিগুয়েইন আলোচনা করছেন। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি হতে পারে হিগুয়েইনের সঙ্গে।
এমনটা হলে হয়তো বা ইন্তার দিয়েই হিগুয়েইনের ক্যারিয়ারে ১৪ বছরের ইউরোপ অধ্যায় শেষ হবে। এর আগে রিয়াল মাদ্রিদ, নাপোলি, জুভেন্তাস, এসি মিলান এবং চেলসির হয়ে ইউরোপে খেলেছেন তিনি।
