কলেজছাত্র রিফাত হত্যা

মামলার মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজছাত্র রিফাত হাসান হত্যা মামলার এক মাস পেরিয়ে গেলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রিফাতের স্বজনদের দাবি, মামলার পর রিফাত ভূঁইয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্ত হয় সে। এরপর থেকেই মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে অভিযুক্ত রিফাত ও অন্য আসামিরা। এতে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করার পরও এলাকায় বীরদর্পে যাতায়াত করছে সন্ত্রাসীরা।

মামলার এজাহারে বলা হয়, গত ৩১ জুলাই রাতে রিফাত হাসানকে বাড়ি থেকে ডেকে নেয় তার বন্ধু রিফাত ভূঁইয়া। পরদিন ১ আগস্ট ভোরে বরপা বাগানবাড়ি এলাকায় রড ও ইট দিয়ে রিফাতের মাথা থেঁতলে দেয় রিফাত ভূঁইয়া ও তার কয়েকজন সহযোগী। এরপর সড়ক দুর্ঘটনার মৃত্যু হয়েছে, এমন নাটক সাজাতে তড়িঘড়ি করে তাকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রিফাত ভূঁইয়া ছাড়াও স্থানীয় নাহিদ মিয়া (২২), বাবু (২৪), মৃদুল (২৩) ও রাশেদের (২২) নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত