মসজিদে বিস্ফোরণে চলে গেলেন ফটোসাংবাদিক নাদিমও

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ পিএম

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ফটোসাংবাদিক নাদিম আহমেদ (৪৫) মারা গেছেন। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাত সোয়া ১০টার দিকে জীবন যুদ্ধে হেরে যান নাদিম। তিনি স্থানীয় একটি পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই মো. হেলাল উদ্দিন।

তিনি জানান, আমার ছেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে আসবে রাতে। রোববার বাদ জোহর জোড়া টাংকি লাল মসজিদে তার জানাজা হবে। এরপর মজদাইর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২১।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়। এতে ওই মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মসজিদটির ইমামসহ ২১ জনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত