রাঙ্গামাটিতে মামলা যুবলীগের দুই নেতা কারাগারে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০১:২৫ এএম

রাঙ্গামাটি পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নাসিরকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত সাত আসামির দুজনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। তারা হলেন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আরিফ এবং জেলা যুবলীগের সহসম্পাদক মিজানুর রহমান।

গতকাল রবিবার রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তীর আদালতে হাজির হয়ে আসামিরা জামিন চাইলে এ দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়।

এ শুনানিতে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব খান, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দীপংকর দে, কলেজ ছাত্রলীগের সদস্য আজমীর হোসেন। গত ২৭ জানুয়ারি মো. নাসিরকে কুপিয়ে পায়ের রগ কাটে একদল তরুণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত