আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান নার্গিস দম্পতির একমাত্র ছেলে সায়াম-উর-রহমান সায়ামের নবম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার পালিত হয়েছে। করোনা পরিস্থিতিতে এবার সায়ামের মৃত্যুবার্ষিকী পারিবারিকভাবে পালিত হয়। এর মধ্যে ছিল বাদ আসর কোরআন খতম ও বাদ মাগরিব দোয়া মাহফিল।
এ ছাড়া গতকাল বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়। সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনসহ, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশালে গতকাল রবিবার বাদ জোহর ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা সাফারি পার্কের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়াম। বিজ্ঞপ্তি।
