আগামী ১০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। গত রবিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
মির্জাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। গত ১১ ফেব্রুয়ারি পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন হচ্ছে।
তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেছেন।
মির্জাপুরে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে বলে সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মালেক বলেন, মির্জাপুর পৌরসভার উপনির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
