সিঁদ কেটে ঘর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৪১ এএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে পাঁচ বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার মধ্যরাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রামের প্রয়াত আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলীকে (৪৫) দায়ী করেছেন ভুক্তভোগীর স্বজনরা। তাদের দাবি, আগে থেকেই শিশুটিকে নানাভাবে উত্ত্যক্ত করত মোহাম্মদ আলী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে।

নির্যাতিতার স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, রবিবার রাতে খাবার শেষে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশুটি। মধ্যরাতের দিকে সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে যায় একই গ্রামের প্রয়াত আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত