টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এমপি একাব্বর হোসেনের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।
গত ১৯ আগস্ট এমপি একাব্বর হোসেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে প্রধানমন্ত্রীর পরামর্শে ওই দিন রাতেই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
এর দুই দিন আগে একাব্বর হোসেনের স্ত্রী ঝর্ণা হোসেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে তিনি ধানমন্ডিস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা নেন। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে এমপি একাব্বর হোসেন গত দুই সপ্তাহ সিএমইচএ ভর্তি থেকে চিকিৎসা নেন।
মঙ্গলবার সকালে তিনি ও তার স্ত্রী নমুনা দিলে সন্ধ্যায় তাদের রিপোর্ট নেগেটিভ আসে।
