বরিশালে বাস-কাভার্ডভ্যান এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আঁটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালের দিকে আসা বাস এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু কাভার্ডভ্যানের পেছনে থাকা একটি অ্যাম্বুলেন্স সজোরে পেছন থেকে কাভার্ডভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে অ্যাম্বেুলেন্স থাকা চালকসহ ছয়জনই ঘটনাস্থলে মারা যান।
ওই অ্যাম্বুলেন্সে অসুস্থ এক শিশুকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং দু’জন নারী। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
