কুড়িগ্রামে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪ পিএম

কুড়িগ্রামে রেল লাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে এস্টেট ডিপার্টমেন্ট।

বুধবার দিনব্যাপী এ অভিযানে, কুড়িগ্রাম নতুন রেল ষ্টেশন হতে চিলমারী উপজেলার রমনা রেল ষ্টেশন পর্যন্ত  ৩০ কিলোমিটার এলাকাব্যাপী লাইনের দুপাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় লাইনের একদিকে ৩০ ফুট ও অন্যদিকে ৯০ ফুটের মধ্যে অবস্থিত কাচা-পাকা ঘরবাড়ীসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন তারা।

রেলের নিয়িমিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান করা হয়। এসময় আইন শৃংখলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করেন।

বিভাগীয় এস্টেট অফিসার পুর্নেন্দু দেব বলেন, কুড়িগ্রাম ৩০ কিলোমিটার রেল লাইনের জায়গায় যেসব অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল, সেইসব অবৈধ স্থাপনার মালিকদের আমরা নোটিশ দিয়েছি। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি তাদের উচ্ছেদ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত