ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে এই আদেশ দেন।
এই দিন মামলার আসামি জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন। এ সময় তারা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর আইন অনুযায়ী আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করে। মামলার ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিক।
