পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৪ পিএম

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি’র সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তার চারজন রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ডিএমপি’র পাবলিক রিলেশন্স ও মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পল্টনে বোমা বিস্ফোরণে জড়িত নব্য জেএমবির চার সদস্যকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত