অণ্ডকোষ চেপে পুরুষ হত্যা: নারী গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫২ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির জেরে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে মোক্তার আহমদ (৫২) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া-বাশঁখালী সড়কের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার ছৈয়দ নুরের ছেলে।

পেকুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে উর্মি আক্তার ও তার বাবা আবদু রশিদকে গ্রেপ্তার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে মোক্তার আহমদ সড়কের একটি গাছ কেটে নিতে যায়। তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি সড়কের গাছ না কাটার জন্য অনুরোধ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়। একপর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। অন্যরা তাকে পেটাতে থাকে। এরপর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উর্মি আক্তার নামে এক নারী মোক্তার আহমদের অন্ডকোষ চেপে ধরায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত