অবৈধ সম্পদ অর্জন

চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল আলমের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয় এ অনুসন্ধান করছে। দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জোম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, এলাকাবাসীর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছি। সেই হিসাবে তার বক্তব্য কী তা জানতে তাকে গত ৮ সেপ্টেম্বর দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ে তলব করা হয়। তিনি ওইদিন হাজির হয়ে তার বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্য যাচাই-বাছাইসহ অবৈধ সম্পদের অনুসন্ধান কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, অল্প সময়ের ব্যবধানে শূন্য থেকে কোটিপতি হওয়া এ চেয়ারম্যানকে ২ সেপ্টেম্বর দুদক পাবনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান স্বাক্ষরিত একটি পত্র দিয়ে ৮ সেপ্টেম্বর তাকে ওই কার্যালয়ে হাজির হতে বলা হয়। এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল আলম বলেন, গাড়ি, বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ আমার যা আছে সবই বৈধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত