ঠাকুরগাঁওয়ে সড়কের পাশের গাছ কাটায় গ্রেপ্তার ৬

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলায় গত বৃহস্পতিবার গভীর রাতে বালাপাড়া-শালের হাট সড়কের আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটার সময় ধারালো অস্ত্র, পাওয়ার ট্রলিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রাতে বৃষ্টি হচ্ছিল। এ সময় একদল চোর পাঁচটি আকাশমনি গাছ কাটার পর আরেকটি কাটছিল। তখন পুলিশ দলটির ছয় সদস্যকে আটক করে। তারা হলো দিনাজপুরের কাহারোল উপজেলার দিলীপ, রণজিৎ, গোপাল চন্দ্র রায়, বিনু চন্দ্র রায়, অমৃত রায় ও সুবেত চন্দ্র রায়।

গতকাল শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সরেজমিন পরিদর্শন করে গাছের গুঁড়িগুলো বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখার নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান বনি আমীন বলেন, গুঁড়িগুলো ইউপি কার্যালয়ে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কাটার সময় ছয়জনকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত