আলমডাঙ্গায় হত্যার পর গাছে ঝুলিয়ে রাখল দুর্বৃত্তরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০২:০১ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পায়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার সকালে উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলার মাঠের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার সকালে কালিতলা মাঠে কাজ করার জন্য যাচ্ছিলেন বাদেমাজু গ্রামের কৃষকেরা। এ সময় মাঠের পাশে একটি বটগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত