সুন্দরবনে রেঞ্জে ৩ ট্রলারসহ ১৩ জেলে আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩ পিএম

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৫৪নং কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারণ্য খাল এলাকায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে বন বিভাগ।

রোববার সকালে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময়ে জেলেদের ব্যবহৃত ৩টি ট্রলার, জাল ও মাছ সহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা এমএ হাসান অভিযান পরিচালনা শেষে জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় দলবদ্ধ জেলেদের মাছ  ধরার খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

এ সময়ে ঘটনাস্থল থেকে ৪ লাখ টাকা মূল্যের ৩টি ট্রলার, জাল ও ৩০ কেজি মাছসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক জেলেরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জোব্বার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলি আকবার মোল্যা, বোল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছেলে নুর আলী ব্যাপারী এবং একই থানার মাদারতলা গ্রামে শুকুর আলী মোল্যার ছেলে দেলোয়ার মোল্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত