আদিবাসী পরিষদের মানববন্ধন

উল্লাপাড়ায় মন্দিরের জমি দখলসহ বিভিন্ন অভিযোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত চৈত্রহাটি গ্রামের মন্দিরের তালা ভেঙে মূর্তি ভাঙচুর, স্বর্ণালঙ্কার চুরি, মন্দিরের জমি দখল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ উল্লাপাড়া উপজেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির উল্লাপাড়া শাখার সভাপতি সুনীল মাহাতো, আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রমানাথ মাহাতো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মো. মোস্তফা নুরুল আমিন, আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আশি বারিহাস, উল্লাপাড়া শাখার মহিলা বিষয়ক সম্পাদক মহারানী মুরালী, উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রামকৃষ্ণ অধিকারী প্রমুখ।

বক্তব্যে সুনীল মাহাতো মন্দির রক্ষা, নিরাপত্তা বিধান, সম্পত্তি উদ্ধার, নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানবন্ধন শেষে তারা উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত