কুড়িগ্রামের রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর ইউনিয়নের নতুন বন্দর এলাকায় রৌমারী-স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ওই সড়কে দায়িত্ব পালনকারী পুলিশের টহল দল একটি পোঁটলার মধ্যে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন।
