মাগুরায় এমপির ঘনিষ্ঠজন পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১ এএম

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠজন পরিচয়ে প্রতারণার অপচেষ্টার অভিযোগে রুবেল ওরফে শাওন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা-পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল মানিকগঞ্জের বসন্তপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, অভিযুক্ত রুবেল সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠজন পরিচয়ে একাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ লাভের চেষ্টা করছিলেন। এ কাজে তিনি একটি ফেইসবুক আইডি ব্যবহার করছিলেন।

বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি’র পক্ষে ৪ আগস্ট মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন সাইফুজ্জামান শিখরের একান্ত সহকারী রেজাউল কারম সুরুজ। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত