লিগ ওয়ানের ম্যাচে মারামারি করে লাল কার্ড দেখেছেন নেইমার। শৃঙ্খলা ভঙ্গের জেরে আরও শাস্তি হতে পারে তার। এই সময়ে দেশকে পাশে পাচ্ছেন নেইমার। মার্শেইয়ের স্প্যানিশ ডিফেন্ডার আলভারো গনজালেসের বিরুদ্ধে বর্ণবাদের যে অভিযোগ তুলেছেন তিনি, সেই বিষয়েও ব্রাজিল সমর্থন জানিয়েছে এই মুহূর্তে দেশটির সবচেয়ে নামি ফুটবলারকে। রবিবার মার্শেইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়িয়ে পেড়ন নেইমার। তার দাবি, মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো তাকে বাঁদর বলে গালি দিয়েছে। তাতে রেগে গিয়ে গনজালেসের মাথায় চাটি মারেন তিনি। তবে তদন্ত চলাকালীন ফ্রেঞ্চ লিগ শৃঙ্খলা কমিটির কাছে অভিযোগ অস্বীকার করেছেন গনজালেস। আর ব্রাজিলের মানবাধিকার মন্ত্রণালয় নেইমারের অভিযোগ বিশ্বাস করেছে। তাই এই তারকাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে। ইন্টারনেট।
×
