শাহজাদপুরের বেড়াকুচাটিয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাবিতে মানববন্ধন সমাবেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৫ পিএম

শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেড়াকুচাটিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে।

ডায়া মোড়ের কৈজুরি-নগরডালা সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ। শাহজাদপুর উপজেলা বাসদের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মজিবর রহমান প্রামাণিক, আবু জাফর লিটন, আবদুল মজিদ, মতিয়ার রহমান, আবু বক্কার সিদ্দিক, সানোয়ার হোসেন, মোজাহার মোল্লা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামটিতে প্রায় ৬ হাজার মানুষ বাস করে। এ গ্রামে ১ হাজার ২০০ ভোটার। প্রাথমিক স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০। তাদের পাশের গ্রামের স্কুলে পড়তে যেতে হয়। সেখানেও পাঠ গ্রহণ করতে হয় গাদাগাদি করে। এ ছাড়া বর্ষা মৌসুমে তারা ক্লাসে যেতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত