নীলফামারীতে জেলায় শনাক্তের সংখ্যা হাজার ছাড়াল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৪ পিএম

নীলফামারী জেলায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শনিবার নতুন করে ১৫ জনসহ জেলায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার আটজনে।

এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫৩ জন আর মারা গেছেন ২০ জন বলে জানিয়েছেন নীলফামারীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

তিনি জানান, নীলফামারীর জেলার সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা পরীক্ষা হতো দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে।

কিন্তু গত ৩ সেপ্টেম্বর থেকে ওই ল্যাব বিকল হওয়ায় নীলফামারীর নমুনা পরীক্ষা বন্ধ করে ল্যাব কর্তৃপক্ষ।

ফলে এখন নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। গত পাঁচ দিন পর শুক্রবার রাতে নীলফামারীর জেলার নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে আসা ফলাফলে জেলায় নূতন করে ১৫ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

নীলফামারী সিভিল সার্জন দপ্তরের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও জেলা করোনা কন্ট্রোল কক্ষের প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, জেলায় পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৩৮৪টি। শুক্রবার রাত পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৩০১টি নমুনার। বর্তমানে ফলাফল বাকি রয়েছে ৮৩টি নমুনার।

শনিবার পর্যন্ত নতুন করে আরও ১৫ জনসহ জেলায় মোট এক হাজার ছাড়িয়ে দাঁড়াল এক হাজার ৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫৩ জন, মারা গেছেন ২০ জন।

এর মধ্যে জেলা সদরে মোট ৫২১ জন শনাক্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯১জন আর মৃত্যু হয়েছে ৭ জনের, জলঢাকা উপজেলায় শনাক্ত হওয়া ১৪৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৩২ জন আর মৃত্যু হয়েছে ৫ জনের, সৈয়দপুর উপজেলায় ১২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১১৪জন আর মৃত্যু হয়েছে ৬ জনের, কিশোরগঞ্জ উপজেলায় ৫১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন আর মৃত্যু হয়েছে ১জনের।

অপরদিকে ডিমলা উপজেলায় মোট ৯২ জন শনাক্তের মধ্যে সুস্থ হয়েছে ৯১ জন এবং ডোমার উপজেলায় মোট ৭৭ জন শনাক্তের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন। এই দুই উপজেলায় করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি এখন পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত