অধ্যাপক মোর্শেদকে পুনর্বহালের দাবি ঢাবি ছাত্রদলের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:২৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদ জানিয়ে তাকে পুনর্বহালের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল রবিবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে ওই দাবিতে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রকিব বলেন, ‘১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ লঙ্ঘন করে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অনতিবিলম্বে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি।’

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, এসএম মাহমুদুল হাসান রনিসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত