বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে যদি কারচুপি হয় তাহলে ঈশ্বরদী থেকেই সরকার পতনের তুমুল আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল সোমবার দুপুরে ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে এ সময় প্রার্থী হাবিবুর রহমান হাবিব ছাড়াও বক্তব্য দেন সাবেক এমপি খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম প্রমুখ।
