হিলি স্থলবন্দরে আবারও কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৩ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কাঁচা মরিচের ঝাঁজ কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে বন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।

একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বেশকিছু দিন ধরেই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। কাঁচা মরিচের বাড়তি দাম পাওয়ার কারনে হিলিসহ দেশের বিভিন্ন বন্দর দিয়েই কাঁচামরিচ আমদানি করছেন দেশের আমদানিকারকরা।

এতে করে দেশের বাজারে চাহীদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় এর দামের উপর প্রভাব পড়েছে। তবে বৈরি আবহাওয়ার কারনে বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের বিভিন্ন মোকামগুলোতে কাঁচা মরিচের চাহিদা তেমন না থাকায় দাম কিছুটা কমতে শুরু করেছে। গতকাল হিলি স্থলবন্দর দিয়ে ১০টি ট্রাকে ৭৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত