ফেনী সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম চম্পকনগর থেকে ৮ কেজি গাঁজা ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেনীর ৪ বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সীমান্তবর্তী এলাকা চম্পকনগরে বিজিবির উপ অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি ২১৯৮/১১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন স্থান হতে ৩শ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করে।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা। জনস্বার্থে সীমান্তে অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত