আজ দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে : মান্না

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৫ এএম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতান্ত্রিক অধিকার নেই বলেই দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে ‘রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াইয়ের কোনো বিকল্প নেই। এই সরকার জনগণের অধিকার হরণ করেছে। সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার অবশিষ্ট নেই, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনাও নেই। তাই সরকারের সঙ্গে কোনো আপস নেই। আপস চলবে না। আপস করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধন আইনটাই হচ্ছে সংবিধান ও গণতান্ত্রিক অধিকার পরিপন্থী। সবাই ভাবতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথ তৈরি করতে হবে।’

পরিষদের আহ্বায়ক ও সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণসংহতি আন্দোলন সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, নাগরিক ঐক্য সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত