রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিকেরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
বুধবার সকালে কেরুজ কেইন কোরিয়ান প্রাঙ্গণে গেট-মিটিংয়ের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে বন্ধ থাকা একসময় রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন দেশের সুসময়ে চিনিকল বন্ধ করার পরিকল্পনা মেনে নেয়া যায় না। মিলগুলোতে অনেক শ্রমিক ও কর্মচারীর কর্ম করে তাদের সংসার চালিয়ে আসছে।
শ্রমিক ও কর্মচারীর পেটে লাঠি না মেরে কিভাবে মিলগুলো চালু রেখে প্রতিষ্ঠানকে লাভজনক করা যায় সেদিকে সৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
