মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ পিএম

ঝিনাইদহ র‌্যাব-৬ মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্য তারিক হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার ভোররাতে সদরের বসন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারিক হোসেন মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল বারিকের ছেলে।

ঝিনাইদহ  র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, ২০১৯ সালের ২৯ নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানায় করা মামলার অন্যতম পলাতক আসামি তারিক মেহেরপুর সদর থানার ‘সহ থানা নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত