সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যাকা-ের প্রতিবাদে মিজান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে পৃথক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সাভারের ধসেপড়া রানা প্লাজার অস্থায়ী বেদির সামনে, সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে এসব মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সাভার উপজেলা শাখার উদ্যোগে রানা প্লাজার সামনে উপজেলা শাখার আহ্বায়ক সৌমিত্র কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ঢাকা নগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আশুলিয়া থানার সভাপতি মাফিজুল ইসলাম প্রমুখ।
এদিকে সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব বৈদ্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের ছাত্রবিষয়ক সম্পাদক ফণিভূষণ হালদার, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে প্রমুখ।
গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন।
