করোনায় ১০ লাখ মৃত্যু দেখার কাছাকাছি পৃথিবী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪২ এএম

নভেল করোনাভাইরাসে পৃথিবী জুড়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখের কাছে চলে এসেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জন মারা গেছেন।

সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ২০৯ জনে। সুস্থ ২ কোটি ৪৪ লাখ ৫ হাজার ৯২৪ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন। সুস্থ ৪৫ লাখ ২৪ হাজার ১০৮ জন।

ভারতে ৯৪ হাজার ৫৩৪ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৮ হাজার ৬৬৮ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৪১ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫০ হাজার ৮৩৭ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত