দুই বিশ্বসুন্দরীর সঙ্গে প্রেম, ভেঙেই যাচ্ছিল অনিল-টিনার বিয়ে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:২০ পিএম

টিনা মুনিম ছিলেন হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা। একাধিক প্রেম নিয়েও ছিল গুঞ্জন। এ ছাড়া নায়িকাকে বধূ করার ক্ষেত্রে তীব্র আপত্তি ছিল পরিবারের। সব বাধা উপেক্ষা করে টিনাকে জয় করে নেন ব্যবসায়ী অনিল আম্বানি। তবে ঝড় এসেছিল অন্য দিক থেকে।

অনিলকে বিয়ের আগে সঞ্জয় দত্ত-সহ একাধিক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল টিনার। কিন্তু সে সব সম্পর্ক ছায়া ফেলেনি তার দাম্পত্যে। আর অনিল বিয়ের পর একাধিকবার জড়িয়ে পড়েছিলেন সম্পর্কে।

২০০৪ সালে ক্যারিয়ারের শীর্ষে ছিলেন ঐশ্বরিয়া রাই। ‘হাম দিল দে চুকে সনম’, ‘তাল’, ‘দেবদাস’, ‘মহাব্বতেন’-সহ পর পর সুপারহিট ছবির নায়িকা তিনি। এই সময়ে গুঞ্জন ওঠে, শিল্পপতি ধীরুভাই আম্বানির ছেলে অনিলের সঙ্গে তিনি বিশেষ অন্তরঙ্গ। পরে এই প্রসঙ্গে তীব্র আপত্তি জানান ঐশ্বরিয়া। দাবি করেন, কোনো বিশেষ সম্পর্ক তো দূরের ব্যাপার। অনিলের সঙ্গে তার সাক্ষাৎই হয়েছে বার কয়েক।

আরেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও অনিলের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল গুঞ্জন। নায়িকা জন্য নাকি বহুমূল্য হিরের আংটিও কিনেছিলেন। কিন্তু সে সম্পর্ক বেশি দূর এগোয়নি। ভেঙে যাওয়ার কারণও জানা যায়নি। তবে মনে করা হয়, সুস্মিতাই সরে দাঁড়ান সম্পর্ক থেকে।

প্রীতি জিনতার সঙ্গেও অনিল আম্বানির বিশেষ সম্পর্ক ছিল বলেও গুঞ্জন ছিল। কিন্তু এ খবরের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

এ ছাড়া একাধিকবার প্রেমে পড়েন অনিল। কিন্তু ডিভোর্স দিতে রাজি ছিলেন না টিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত