কুমিল্লা শিক্ষাবোর্ডে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

কুমিল্লা শিক্ষাবোর্ডে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর নিজস্ব ক্যাম্পাসে এটি করা হয়।

সোমবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এর শুভ উদ্বোধন  করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।

উদ্বোধনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উদ্বোধন শেষে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ নির্মাণ কমিটির আহ্বায়ক ও কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি তার বক্তব্যে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড এবং পরবর্তী বাংলাদেশের ওপর এর ভয়াবহ প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে যার যার কর্তব্য পালন করার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ ও কর্মচারী সমিতির সভাপতি জনাব মো. আবদুল খালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আজহারুল ইসলাম ,উপপরিচালক (হি: ও নি) জনাব মোহাম্মদ ছানাউল্যাহ ও উপসচিব (প্রশাসন) জনাব এ. কে. এম সাহাব উদ্দিন সহ বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত