নওগাঁয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৪ পাউন্ড কেক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:০০ এএম

নওগায়ঁ এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া মাহফিল ও ৭৪ পাউন্ড ওজনের জন্মদিনের কেক কাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকেল ৪ টায় চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় প্রধান কার্যালয়ে আলোচনাসভা শেষে দোয়া মাহফিল ও কওমী মাদাসার এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইদুল, জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমারসহ ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত