টিভিতে জিয়াকে নিয়ে নাটক প্রচার খারাপ দৃষ্টান্ত : নজরুল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৪ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, টিভিতে জিয়াউর রহমানকে নিয়ে নাটক প্রচার করে সরকার যে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে সেটা ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়। এটা দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে টিভিতে নাটক প্রচার করে জিয়াউর রহমানকে খাটো করা, ঢাবির অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও একেএম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে পেশাজীবী সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত